পাঁচ সংগঠনের যৌথ বিবৃতি

হাদি হত্যা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্রের অংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। সাম্রাজ্যবাদী ভারতের মদদে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে।  তাদের উদ্দেশ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে দেশে চরম নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) যৌথ বিবৃতিতে এসব অভিযোগ করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের সভাপতি সজীব রায়, বাংলাদেশের সাম্যবাদী দল( মা-লে-মা) সাধারণ সম্পাদক ডা. আবদুল হাকিম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমীর আব্বাস, বাঙলাদেশ লেখক শিবিরের সভাপতি কাজী ইকবাল ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার।

তারা বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকে কেন্দ্র করে একদল বিক্ষুব্ধ জনতা কর্তৃক  দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা অফিসে অগ্নিসংযোগ ও লুটপাট, সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে অগ্নিসংযোগ প্রভৃতি ঘটনা বাংলাদেশে নতুন মোড়কে ফ্যাসিবাদী শাসন কায়েমের ইঙ্গিত ।

নেতারা আরও বলেন, সাম্রাজ্যবাদী ভারত আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে একটি ‘জঙ্গি’ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে মরিয়া। বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক আগ্রাসন পরিচালনার এই ভারতীয় চক্রান্ত রুখে দাঁড়ানো গণতান্ত্রিক শক্তির কর্তব্য।

শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতার কঠোর সমালোচনা করে নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
মমতার বক্তব্যের পর ফের আলোচনায় হাদি হত্যাকাণ্ড 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী