ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ববি হাজ্জাজ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি থেকে মনোনীত সম্ভাব্য প্রার্থী ববি হাজ্জাজ। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দেন।  

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, “আমরা আশাবাদী যে আগামী নির্বাচন একটি স্বচ্ছ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে আমাদের বিশ্বাস।” 

নিবন্ধিত দল এনডিএম-এর চেয়ারম্যান হওয়া সত্ত্বেও বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার বিষয়ে ববি হাজ্জাজ বলেন, “আমরা শুরু থেকেই যুগপৎ আন্দোলনের জোটে ছিলাম এবং এখনও আছি। কৌশলগত কারণে আমরা একটি অভিন্ন মার্কায় (ধানের শীষ) নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির নেতাকর্মীরা শুরু থেকেই আমাদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা করে আসছেন।” 

ঢাকা-১৩ আসন থেকে ববি হাজ্জাজ ছাড়াও আরও বেশ কয়েকজন হেভিওয়েট ও স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মোবারক হোসাইন, এনসিপির মো. আকরাম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে নেক মোহাম্মদ, এবং নাগরিক ঐক্যের মো. মাহবুবুর রহমান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কায়েস মাহমুদ, শেখ মো. রবিউল ইসলামসহ মোট ১২ জন এই আসন থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। 

উল্লেখ্য, সংশোধিত তফশিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি। 

/এএজে/এসটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?