নির্বাচনে অংশ নিচ্ছে না জাসদ, মনোনয়নও নেই কারও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩০আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩০

জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কাউকে দলীয় মনোনয়ন দেয় নাই।

কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে বুধবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের সংখ্যা নিয়ে যে প্রকাশিত রিপোর্টে জাসদের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারীর বিভিন্ন সংখ্যা উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর।

জাসদের বিবৃতিতে বলা হয়েছে, জাসদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একপাক্ষিক একতরফা নির্বাচন হিসেবে চিহ্নিত করে এই নির্বাচনে অংশগ্রহণ না করার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে তা জনসম্মুখে প্রকাশ করেছে। সুতরাং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাসদ দলীয় প্রার্থী হিসেবে কাউকে দলীয় মনোনয়ন দেয় নাই এবং দলীয় প্রার্থী হিসেবে কারও মনোনয়নপত্র দাখিলের কোনও সুযোগও নাই।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী