এনসিপি থেকে মুসফিক উস সালেহীনের পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জানুয়ারি ২০২৬, ১৯:২৬আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ২০:১১

জামায়াতের জোটে যোগ দেওয়ায় এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন দলটি যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। সন্ধ্যায় এ বিষয়ে দলের মিডিয়া সেলের গ্রুপে নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘এনসিপিতে একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আর সব সময় দলের ঘোষিত লক্ষ্য, আদর্শ, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণতান্ত্রিক নৈতিকতার প্রতি দায়বদ্ধ থেকে সব সময় সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। তবে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সম্প্রতি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি নীতিগতভাবে একমত হতে পারিনি।’

তিনি উল্লেখ করেন, ‘এই বিষয়ে আমার আপত্তি কার্যনির্বাহী পরিষদের সভায় নোট অব ডিসেন্ট আকারে এবং পরবর্তী সময়ে আরও অনেকের সঙ্গে সম্মিলিতভাবে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে জানিয়েছিলাম। সেই অবস্থানে আমি আজও অটল আছি।’

মুশফিক উস সালেহীন লেখেন, ‘আমার বিবেচনায়, এনসিপির ওই জোটে যোগদান জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি অন্তর্ভুক্তিমূলক নাগরিক রাষ্ট্র নির্মাণের রাজনৈতিক লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং নতুন জোটসঙ্গীদের রাজনৈতিক চরিত্র বিবেচনায় নিয়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।’ 

তিনি বলেন, ‘এবার স্বল্পমেয়াদে ভোটের রাজনীতিতে এনসিপির লাভবান হওয়ার সম্ভাবনা থাকলেও এর ফলে দীর্ঘমেয়াদে একটি মধ্যপন্থি, শক্তিশালী, আত্মনির্ভরশীল ও বাংলাদেশপন্থি দল হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা প্রশ্নের মুখে পড়েছে। একইসঙ্গে এটিও স্পষ্ট করে বলতে চাই যে আমি বরাবরই এককভাবে অথবা সংস্কারকেন্দ্রিক রাজনীতি করা অন্যান্য দলগুলোর সঙ্গে মিলে তৃতীয় জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণের পক্ষপাতী ছিলাম এবং সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন সভায় ধারাবাহিকভাবে সেই অবস্থান ব্যক্ত করেছি।’

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে পদত্যাগ করেন যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন।

/এমকে/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী