ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ জানুয়ারি ২০২৬, ১৩:৫১আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৩:৫১

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপি ছাড়াও জামায়াসহ ১১ দলীয় জোটের প্রার্থী।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। 
এ আসনে বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ূমের মনোনয়নও বৈধ ঘোষণা করেন তিনি।

এছাড়াও ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা ও মান্ডা) আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন ও ঢাকা-৮ (মতিঝিল, পল্টন, রমনা ও শাহবাগ) আসনে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

/এমকে/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি