আমরা ওসমান হাদির আজাদির লড়াই অব্যাহত রাখবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৬, ১১:৩০ আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৩২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-১২ আসনের এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ঢাকা-৮ আসনের শাহবাগ ও রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। আমরা ওসমান হাদির আজাদির লড়াই জারি রাখবো। সাম্য ও হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি। গোলামীর রাজনীতি নয়, এগারো দলীয় জোট আজাদির হয়ে কাজ করবে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে নানা স্লোগান দেন।

 নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। বর্তমান বাংলাদেশে এসব আর চলবে না। কেউ গোলামীর দিকে হেলে পড়ুক, আমরা তা চাই না।

 এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আজও ওসমান হাদির খুনিদের চিহ্নিত করতে পারেনি সরকার। ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম। 

এনসিপির মুখ্য সমন্বয়ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার নির্বাচনি এলাকায় কোনও সন্ত্রাসী, চাঁদাবাজি সহ্য করা হবে না। এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। ওসমান হাদির আজাদির লড়াই জারি রাখবো আমরা। সাম্য, হাদিসহ সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা মাঠে নামছি।

তিনি বলেন, আমাদের প্রচারণায় শুধু আজাদীর প্রচারণা হবে। এখানে শাপলা কলির কোনও বিষয় সামনে আসবে না।

নির্বাচন কমিশনকে জনগণের প্রতি জবাহদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়া সবার। অথচ কেউ কেউ তাকে ব্যাবহার করে নির্বাচনি ফায়দা লুটার চেষ্টা করছেন। এটা বেগম জিয়ার জন্য অসম্মানজনক। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে।

 /এমকে/আরকে/
সম্পর্কিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক হামলা গুরুতর উদ্বেগের: এনিসিপি
সর্বশেষ খবর
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের হার কম: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
মেসির বিদায়ী ম্যাচের পর স্কালোনি নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই