আসন্ন নির্বাচনও বিগত তিনটি নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে: আসিফ মাহমুদ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জানুয়ারি ২০২৬, ২১:৫০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ২১:৫৪

নির্বাচন কমিশন (ইসি) একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইসি একটি বিশেষ গোষ্ঠীর প্রতি নমনীয়তা দেখাচ্ছে এবং আসন্ন নির্বাচনও বিগত তিনটি বিতর্কিত নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, “আগামীকাল (রবিবার) নির্বাচন কমিশনের জন্য ‘রেড লাইন’। আপিল শুনানির শেষ দিনে যদি কমিশন কোনও ঋণখেলাপি বা দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তিকে নির্বাচনের সুযোগ করে দেয়, তবে আমরা রাজপথে নামবো এবং আইনি লড়াই শুরু করবো। ইসিকে আগের তিনটি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন করতে দেবো না।”

তিনি আরও অভিযোগ করেন, অনেকে দ্বৈত নাগরিক হয়েও নির্বাচন কমিশনে গিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। কোনও বিদেশি নাগরিককে বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। 

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বিএনপির ভূমিকার সমালোচনা করে বলেন, “বিএনপি নিজেকে গণতন্ত্রের ধারক বলে দাবি করলেও তারা আদতে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে।” নির্বাচন কমিশন কোনও ভুল বা পক্ষপাত করলে তাদের বিরুদ্ধে এনসিপি অ্যাকশনে যাবে বলেও হুঁশিয়ারি দেন দলটির এই নেতা। 

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা অভিযোগ করে বলেন, “বিএনপির অনেক প্রার্থী ঋণখেলাপি হওয়া সত্ত্বেও রিটার্নিং কর্মকর্তারা পক্ষপাতদুষ্ট হয়ে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। এমনকি দ্বৈত নাগরিকত্বের বিষয়ে ইসি সংবিধানের নিজস্ব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে, যা অত্যন্ত বিপজ্জনক। কমিশনের কাজ আইন অনুসরণ করা, ব্যাখ্যা দেওয়া নয়।”

এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কমিশন যদি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নিজের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়, তবে রাজনৈতিক ও আইনিভাবে তাদের মোকাবিলা করা হবে। কোনওভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নিতে দেবে না জাতীয় নাগরিক পার্টি। 

/এএইচএস/এসটি/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি