ঢাকা-১৮ আসন

শাপলা কলির পক্ষে এনসিপির প্রার্থী আরিফুল ইসলামের গণসংযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৬, ১৬:২৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৬:২৫

ঢাকা-১৮ আসনে শাপলা কলি প্রতীকের পক্ষে বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন জামায়াত-এনসিপি মনোনীত ১০ দলীয় জোটপ্রার্থী আরিফুল ইসলাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিন উত্তরা ১২ নম্বর সেক্টরে পথসভায় বক্তব্য রাখেন তিনি।

এ সময় আরিফুল ইসলাম বলেন, এখানে (ঢাকা-১৮ আসন) ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করা হচ্ছে। সেই ব্যবসায়ী ভাইদের বলতে চাই— নতুন বাংলাদেশ গড়তে আপনাদের পাশে সর্বদা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রস্তুত আছে। আমরা সব ধরনেন জোর-জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইনসাফের ঢাকা-১৮ আসন গড়বো।

তিনি বলেন, আমরা জনগণের প্রত্যেকটি ভোট হিসেব করে সংরক্ষণ করবো। নির্বাচনে শান্তিপূর্ণভাবে জনগণ রায় প্রকাশ করবে। কেউ জনগণের শান্তিপূর্ণ ভোটে বাধা দিলে আমরা জীবন দিয়ে হলেও জনগণের আমানত রক্ষা করবো।

আরিফুল ইসলাম বলেন, এই বৃহত্তর উত্তরায় যানজটের তীব্র সমস্যা। অধিকাংশ এলাকা প্রায় ১০ বছর ধরে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও এখনও এর অনেক জায়গা নাগরিকসেবা থেকে বঞ্চিত। আমরা পুরো ঢাকা-১৮ আসনকে এই অব্যবস্থাপনা থেকে মুক্ত করবো।

নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনে উত্তরার একাধিক স্থানে গণসংযোগ চালিয়েছেন জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা। দুপুরে জুমার নামাজের পর উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় শাপলা কলি প্রতীকের লিফলেট বিতরণ করেছেন প্রার্থী আরিফুল ইসলাম।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী