দখলবাজি-গুণ্ডামির রাজনীতির বিরুদ্ধে মামুনুল হকের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩৯ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দল সমর্থিত ঢাকা-১৩ আসনের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা মামুনুল হক বলেছেন, সরকারি খাস জমি দখল করে ভূমিদস্যুরা ভোগ করবে, শিশু-কিশোররা খেলার মাঠ পাবে না— এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই দখল বাণিজ্য চলতে দেওয়া হবে না। দখলবাজি ও গুণ্ডামির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে দ্বিতীয় দিনের মতো ‘জাগরণী পদযাত্রা’য় তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে একাধিক পথসভা অনুষ্ঠিত হয়।

মামুনুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি বলতে চাই— শহীদদের প্রতি যদি ন্যূনতম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকে, তবে মন থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকুন। ওপরে ওপরে ‘হ্যাঁ’ ভোটের কথা বলবেন, আর ভেতরে ভেতরে ‘না’ ভোটের প্রচার করবেন, এ ধরনের মুনাফিকির রাজনীতি আর চলবে না।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক আরও বলেন, আপনারা আপনাদের দলগুলো রিফরমেশন করুন। যারা মানুষকে ভয় দেখিয়ে ও জিম্মি করে রাজনীতি করে— সেসব চাঁদাবাজ ও মাস্তানদের বাদ দিয়ে শিক্ষিত, ভদ্র ও নীতিবান মানুষদের নেতৃত্বে নিয়ে আসুন। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম স্পষ্ট বার্তা দিয়েছে— এই দেশে আর গুন্ডামির রাজনীতি চলবে না।

পদযাত্রাটি মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বসিলা, মেট্রো হাউজিং, ধানমন্ডি, ওয়েস্ট ধানমন্ডি, বসিলা সিটি ডেভেলপার্স, বসিলা গার্ডেন সিটি, নবীনগর হাউজিং, চন্দ্রিমা উদ্যান ও সাত মসজিদ হাউজিং প্রদক্ষিণ করে।

দীর্ঘ সাড়ে তিন ঘণ্টাব্যাপী পদযাত্রা শেষে ঢাকা উদ্যানে এসে কর্মসূচি সমাপ্ত হয়। এ সময় আগামী ২৮ জানুয়ারি সকাল ১০টায় তৃতীয় দিনের ‘জাগরণী পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেন মামুনুল হক।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
এই সরকার শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছে: মামুনুল হক 
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত