বিএনপি থেকে মির্জা আব্বাসের বহিষ্কার চাইলেন পাটওয়ারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৬, ১৬:২৩ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৭:৫৭

বিএনপি থেকে মির্জা আব্বাসের বহিষ্কার চেয়েছেন ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, “হাবিবুল্লাহ বাহার কলেজে মির্জা আব্বাসের বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা করেছে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তারেক রহমানের কাছে মির্জা আব্বাসের বহিষ্কারের দাবি জানাই। এখন সিদ্ধান্ত নিতে হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে, দলে সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন, নাকি তাদের বহিষ্কার করবেন। আমি পুরো বাংলাদেশের কাছে হামলার বিচার দিলাম।”

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফকিরাপুল এলাকার একটি মিলনায়তনে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পাটওয়ারী বলেন, “আমার কাছে কোনও দুর্নীতির টাকা নেই, সন্ত্রাসী টাকাও নেই। এরপরও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। হাবিবুল্লাহ বাহার কলেজে যাওয়ার আগেই প্রশ্ন ফাঁস, সন্ত্রাসী কার্যক্রম ও গভর্নিং বোর্ডের অনিয়মের অভিযোগ শুনেছিলেন। ওই কলেজের অধ্যক্ষ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং গভর্নিং বোর্ড গঠন করেছেন মির্জা আব্বাস।”
 
তিনি আরও বলেন, “অতীতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তখন তিনি আমাদের দোয়া করেছিলেন এবং দেশ ঠিক রাখার আহ্বান জানিয়েছিলেন। আজ তিনি বেঁচে থাকলে এসব কর্মকাণ্ড দেখে লজ্জা পেতেন। ভোটে জিতি বা না জিতি, ঢাকা-৮ এলাকায় কোনও সন্ত্রাসের রাজত্ব কায়েম হতে দেবো না। ১২ ফেব্রুয়ারির ভোটে জনগণ সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে।”

হামলার জন্য ছাত্রদলকে দায়ী করে এনসিপির এই নেতা বলেন, “সাবেক ছাত্রদল নেতাসহ কয়েকজন এই হামলায় নেতৃত্ব দিয়েছেন। তিনি অভিযোগ করেন, পুরো ঘটনার মাস্টারমাইন্ড মির্জা আব্বাসের ঘনিষ্ঠ এক ব্যক্তি।” তিনি প্রশ্ন রেখে বলেন, “নিরাপত্তা নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন না হলে আমরা মাঠে থাকবো কেন, সেটা নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে।”

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে গেলে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সমর্থকদের ওপর ডিম নিক্ষেপ করে কতিপয় যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে যোগ দিতে দুপুরে সেখানে যান শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তার উপস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের একাংশের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে একদল শিক্ষার্থী তাকে উদ্দেশ করে স্লোগান দিতে থাকেন এবং একের পর এক ডিম নিক্ষেপ করেন। উদ্ভূত পরিস্থিতিতে তিনি কলেজ থেকে বের হয়ে সামনের রাস্তায় বসে পড়েন।

/এমকে/এবিএম/এমওএফ/
সম্পর্কিত
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির
জুলাই জাতীয় সনদ: এক বছরে অগ্রগতি কতটুকু
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত