তরুণদের কর্মসংস্থানে ‘স্টার্টআপ ঢাকা-৯’ ফান্ড গড়ার প্রতিশ্রুতি তাসনিম জারার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৩৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, অনেক তরুণ-তরুণী পড়ালেখা করলেও চাকরি পাচ্ছেন না। তাদের মেধা আছে, তবে পুঁজি নেই। এজন্য বেকার শিক্ষার্থীদের প্রাথমিক পুঁজির ব্যবস্থা করতে ‘স্টার্টআপ ঢাকা-৯’ নামে একটি ফান্ড গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) নিজের নির্বাচনি আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগকালে তিনি একথা বলেন।

তাসনিম জারা বলেন, “যারা ঘরে বসে ব্যবসা করতে চান, তাদের জন্যও ইশতেহারে পুঁজির ব্যবস্থা রাখা হবে।”

উল্লেখ্য, ঢাকা-৯ আসনে তাসনিম জারা ছাড়াও বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।

সবুজবাগ, খিলগাঁও, বাসাবো ও মুগদা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

/এএইচএস/এম/এমওএফ/
সম্পর্কিত
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
‘যৌন ডাক্তার’ ট্যাগ ও ‘ফেসবুকে ওষুধ বিক্রি’ নিয়ে মুখ খুললেন তাসনিম জারা
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
সর্বশেষ খবর
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের