সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন, সিইসি’র সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ একাধিক গুরুতর অভিযোগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, একটি নির্দিষ্ট পক্ষ অনবরত হামলা করে পার পেয়ে যাচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি’র সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির প্রতিনিধি দল সাংবাদিকদের এসব কথা জানায়। 

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আয়মান রাহাত অভিযোগ করেন, “বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী প্রকাশ্যে বলেছেন যে, তাদের প্রার্থী বাছাইয়ে পুলিশ, এনএসআই এবং ডিজিএফআই-এর জরিপ ব্যবহার করা হয়েছে। রাষ্ট্রীয় তিনটি গুরুত্বপূর্ণ সংস্থা যদি একটি দলের প্রার্থী বাছাইয়ের কাজ করে, তবে তারা নির্বাচনে কতটা নিরপেক্ষ থাকবে? এটি অত্যন্ত উদ্বেগের (এলার্মিং) বিষয়।”

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের জনৈক পরিচালক ব্যাংকগুলোর কাছে ঋণগ্রহীতাদের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন। ওই কর্মকর্তার দ্রুত প্রত্যাহার দাবি করে এনসিপি জানায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এমন ব্যবহার নির্বাচনি পরিবেশ নষ্ট করছে। 

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে এনসিপি ও জামায়াতের ওপর হামলার প্রসঙ্গ টেনে প্রতিনিধি দলটি জানায়, ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। উল্টো প্রশাসনের কর্মকর্তারা হামলাকারীদের পক্ষ নিচ্ছেন বলে তারা অভিযোগ করেন। এছাড়া শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় আসামিদের আগাম জামিন নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। 

আসন্ন গণভোট নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে এনসিপি জানায়, “হ্যাঁ ভোট দিলে সংবিধান থেকে বিসমিল্লাহ বা মুক্তিযুদ্ধের চেতনা মুছে যাবে— এমন বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে ইসিকে কঠোর হতে হবে।” এছাড়া জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা ও অনলাইনে হয়রানির ঘটনায় নিন্দা জানিয়ে নারী প্রার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। 

সাক্ষাৎ শেষে আয়মান রাহাত বলেন, “ইসির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না। হামলার তিন-চার দিন পার হয়ে গেলেও যখন কেউ গ্রেফতার হয় না, তখন আশ্বাসের কোনও মূল্য থাকে না।”

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন ও অ্যাডভোকেট হুমায়রা নূর। 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি