লীগ অ্যাক্টিভ হয়েছে, সবাই নিরাপদ স্থানে চলে যান: ইনকিলাব মঞ্চ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৫

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সক্রিয় (অ্যাক্টিভ) হয়ে উঠেছে বলে দাবি করেছে ‘ইনকিলাব মঞ্চ’। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনকারীদের আপাতত নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া পৃথক বার্তায় এই সতর্ক বার্তা দেওয়া হয়। 

ইনকিলাব মঞ্চের বার্তায় বলা হয়, “লীগ (আওয়ামী লীগ) অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে। একদিকে শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং অন্যদিকে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করা হলো।”

এদিকে, আন্দোলনের কারণে আসন্ন নির্বাচন পিছিয়ে যেতে পারে—এমন গুঞ্জন নাকচ করে দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। অপর এক পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, “নির্বাচন ১২ তারিখেই (১২ ফেব্রুয়ারি) হবে। নির্বাচন হতেই হবে। কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।”

এর আগে শুক্রবার বিকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় হাদি হত্যার বিচার দাবিতে মিছিলে পুলিশের বাধা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। এই সংঘর্ষে জাবেরসহ সংগঠনটির বেশ কয়েকজন শীর্ষ নেতা আহত হন। 

/এএইচএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী