ধানের শীষে ভোট দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান এম এ আউয়ালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতাকর্মীদেরকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দলের প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

এম এ আউয়াল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা ইতোমধ্যে জানিয়েছি আমাদের দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। এ কারণেই করছি না, নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ করার জন্য যে পরিবেশ দরকার, এই সরকার সেই পরিবেশটি তৈরি করতে ব্যর্থ হয়েছে। সে কারণেই আমাদের দলের অন্য নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মনোনয়ন ফরম কিনতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছেন। আমরা তখন এই নির্বাচন বয়কট করেছি। আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি।

তিনি বলেন, কিন্তু তারপরও আমাদের অনেক নেতাকর্মী ও সমর্থকদের নাগরিক ও ভোটাধিকার থেকে আমরা বঞ্চিত করতে চাই না। সে লক্ষ্যেই আমরা আমাদের দলের আজকের এই প্রেসিডিয়াম সভার আয়োজন করেছি।

এই সভা থেকে আমরা সিদ্ধান্ত নিতে চাই, যেহেতু ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেই নির্বাচনে কাকে আমাদের দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, যারা এখন ভোট করছেন তাদের মধ্য থেকে। সেখানে আমরা মনে করি, মুক্তিযুদ্ধের সপক্ষের যেই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একজন বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম এবং তাদের দল বিভিন্ন সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখেছে এবং দেশ পরিচালনায় তাদের অভিজ্ঞতা রয়েছে। আমরা সেটাকে সামনে রেখেই আগামী দিনে মুক্তিযুদ্ধের সপক্ষের বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান বলেন, এটি আমরা বিশ্বাস করি সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা বিএনপির সর্বস্তরের যেসব প্রার্থী রয়েছেন, সবাইকে অনুরোধ করবো ধানের শীষে ভোট দেওয়ার জন্য।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমদ, মো. হাবিবুর রহমান, ফেরদৌসী উম্মে আম্বিয়া, জগদীশ সরকার, শীলা হালদার, শারমীন আফাজ, শাহিদা বেগম, নাজমা আক্তার, নাসরীন আক্তার রীনা, মাওলানা আনিসুর রহমান শেখ, মাওলানা হুমায়ুন কবির ও মাওলানা আহসান উল্লাহ সালামী।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি