মন্ত্রিসভার শপথ বয়কটের সিদ্ধান্ত ১১ দলীয় জোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৩

এনসিপিসহ ১১ দলীয় জোটের নেতারা বিকালে মন্ত্রিসভার শপথ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রথমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন স্ট্যাটাস দেন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সংক্রান্ত দুটি স্ট্যাটাস দেন তিনি। প্রথমটিতে তিনি লেখেন, গণভোটের প্রথমেই জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন সংসদের যাত্রা।

এর কিছুক্ষণ পর আরেক স্ট্যাটাসে তিনি জানান, আইন অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় কোনও শপথ নেবে না ১১ দলীয় জোট।

একই কথা জানান, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত আব্দুল হান্নান মাসউদ।

তবে পরক্ষণেই তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসে জানানো হয়— তারা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদ উভয় শপথই নিতে যাচ্ছেন।

এতে আরও উল্লেখ করা হয়, জনরায়ের সাথে প্রতারণামূলক অবস্থান নেওয়ার প্রতিবাদ স্বরূপ গঠিত হতে যাওয়া বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে জাময়াত-এনসিপি নেতৃত্বাধীন ১১দলীয় জোট।

একই ধরনের স্ট্যাটাস দেন দলের যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি লিখেন, জনগণ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, এজন্য আমরা দুটি শপথই নিচ্ছি। বিএনপি ক্ষমতামুখী দল হিসেবে শুধু সরকার গঠনের শপথ নিয়ে গণরায় উপেক্ষা করেছে।

এ নিয়ে আলোচনার মধ্যেই সর্বশেষ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, আকাঙ্ক্ষা ও জনরায়ের প্রতি সম্মান জানাতে সংবিধান সংস্কার পরিষদসহ সংসদ সদস্য হিসেবে পর পর দুইটি শপথ নিচ্ছেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যসরা। সেইসঙ্গে গণভোটের রায় না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় আজ বিকালে অনুষ্ঠেয় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছে তার দল।

প্রসঙ্গত, সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগে সকালে প্রথমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি। তাই এ হিসেবে আমরা শপথ নেবো না।

এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানিয়েছিলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে তারাও সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না।

যদিও পরে জামায়াতের নির্বাচিত সদস্যরাও শপথ নিয়েছেন।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে