চিফ হুইপ ও হুইপের কাজ কী

বিরোধীদলীয় চিফ হুইপ হলেন নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে এনসিপির সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।  

চিফ হুইপ ও হুইপের দায়িত্ব কী?

সংসদীয় গণতন্ত্রে চিফ হুইপ ও হুইপদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিফ হুইপ ও হুইপের প্রধান কাজ সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা। রাষ্ট্রপতির আদেশ (The Bangladesh (Whips Order, 1972) এবং কার্যপ্রণালি বিধি অনুযায়ী তাদের প্রধান কাজগুলো হলো— 

দলীয় শৃঙ্খলা: সংসদে নিজ দলের সংসদ সদস্যদের মধ্যে শৃঙ্খলা রক্ষা করা এবং দলের নীতি ও নির্দেশনার (হুইপ) প্রতিফলন নিশ্চিত করা। 

উপস্থিতি নিশ্চিত করা: সংসদ অধিবেশনে নিজ দলের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং কোরাম সংকটের আশঙ্কা হলে সদস্যদের সংসদ কক্ষে ফিরিয়ে আনা। 

ভোটের সমন্বয়: সংসদে কোনও গুরুত্বপূর্ণ বিল বা প্রস্তাবের ওপর ভোট হলে স্ব-স্ব পক্ষের সদস্যদের উপস্থিত রেখে দলের পক্ষে ভোট নিশ্চিত করা। 

তথ্য সরবরাহ: সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান এবং প্রতিটি বৈঠকের কার্যসূচি ঠিক করা। 

পদমর্যাদা ও সুযোগ-সুবিধা 

আইন অনুযায়ী চিফ হুইপ এবং হুইপদের বিশেষ পদমর্যাদা ও রাষ্ট্রীয় সুবিধা প্রদান করা হয়।

চিফ হুইপ: তিনি একজন পূর্ণ মন্ত্রীর সমপরিমাণ বেতন, ভাতা এবং অন্যান্য প্রটোকল সুবিধা পান। এছাড়া তিনি নিজের পছন্দমতো একজন একান্ত সহকারী (পিএস) ও অফিস সহকারী রাখার অধিকার পান। 

হুইপ: হুইপরা প্রতিমন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন হন এবং তাদের সমপরিমাণ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ভোগ করেন। 

/এসএনএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি