রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪১

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হচ্ছে। বুধবার রাতেই ধর্মপ্রাণ মুসলমানরা তারাবিহ নামাজ আদায় করবেন এবং ভোরে সেহরি খেয়ে রোজা পালন শুরু করবেন।

মহাসচিব বলেন, রমজান মাস তাকওয়া, সংযম, আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের মাস। এ মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বাজার তদারকি জোরদার করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।

গরিব ও মধ্যবিত্ত মানুষের কষ্ট লাঘবে জরুরি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান তিনি।

ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রমজান মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে মানবিকতা ও দায়িত্ববোধের সঙ্গে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে হবে। রোজাদার মানুষের কষ্ট লাঘবে সহযোগিতার মনোভাব প্রদর্শন করাই ইসলামের শিক্ষা।

বিবৃতিতে আরও বলা হয়, রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করা এবং অনাচার-অবিচার-অত্যাচার প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের রমজানের পবিত্রতা রক্ষায় সচেষ্ট থাকা, ইবাদত-বন্দেগিতে অধিক মনোযোগী হওয়া এবং আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাধ্যমে সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগের আহ্বান জানান মহাসচিব।

এ প্রসঙ্গে জানতে চাইলে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বাংলা ট্রিবিউনকে বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় প্রতি বছরই আমরা দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধের আহ্বান জানিয়ে আসছি। এবারও আমাদের সেই একই আহ্বান।

/এসএনএস/এম/
সম্পর্কিত
জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে পবিত্র রমজান
ঈদের ছুটিতে ১০ লাখ পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
রোজাদার কর্মচারীর প্রতি নিয়োগকর্তার দায়িত্ব
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান