রাজনীতির নতুন মঞ্চ ‘অলটারনেটিভস’: নেতৃত্বে মাহফুজ ও তাজনূভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মার্চ ২০২৬, ২৩:১৬আপডেট : ০৬ মার্চ ২০২৬, ২৩:২৫

দেশের রাজনৈতিক অঙ্গনে ‘অলটারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং’ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন প্ল্যাটফর্মের ‘ন্যাশনাল অর্গানাইজিং কমিটি’ গঠনের ঘোষণা দেওয়া হয়।

এই নতুন প্ল্যাটফর্মের সংগঠকের দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। আরও আছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবিন। কমিটিতে থাকা অন্যান্য সদস্যরা মূলত বিভিন্ন সময় নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা তরুণ অ্যাক্টিভিস্ট। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার এবং ‘দায় ও দরদের বাংলাদেশ’ গড়াই এই প্ল্যাটফর্মের প্রধান উদ্দেশ্য।

সংগঠক হিসেবে কমিটির সদস্যদের প্রধান দায়িত্ব হবে— দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং নীরব থাকা আন্দোলনকর্মীদের নতুন নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত করা। একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃত করা। 

ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সংগঠকদের মধ্যে রয়েছেন— আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

‘অলটারনেটিভস’ কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা সফর করবেন। স্থানীয় পর্যায়ে সংলাপের মাধ্যমে ছাত্র-শ্রমিক-কৃষক-জনতাকে একত্রিত করে একটি শক্তিশালী ও কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ চালিয়ে যাবেন তারা। নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ এবং জুলাইয়ের চেতনা ধারণ করে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করাই হবে এই প্ল্যাটফর্মের আগামী দিনের প্রধান কাজ। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
দলের প্রতিষ্ঠাতাদের একজন হলেও দলে যোগ না দিলে তারা নামই নেবে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
মাহফুজের বয়ানে জুলাই আন্দোলন যেভাবে গণ-অভ্যুত্থানের দিকে মোড় নেয় 
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই