ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলার প্রতিশ্রুতি নাসীরুদ্দীন পাটোয়ারীর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মার্চ ২০২৬, ২০:১৬আপডেট : ১৮ মার্চ ২০২৬, ২০:১৭

ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

তিনি লেখেন, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও সহযোদ্ধাদের সঙ্গে আন্তরিক আলোচনা করার সুযোগ হয়েছে। সবার কাছ থেকেই তিনি একটি ইতিবাচক দিকনির্দেশনা পেয়েছেন—ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকা, অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, তিনি বিনয়ের সঙ্গে এসব পরামর্শ গ্রহণ করছেন এবং ভবিষ্যতে আরও শান্ত, সংযত ও দায়িত্বশীলভাবে চলার চেষ্টা করবেন। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, তার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শকে তিনি তার পথচলার শক্তি হিসেবে দেখেন।

এছাড়া, তিনি জানান, ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে তিনি এক আত্মিক যাত্রার নীরব সূচনা করেছেন।

সবশেষে আল্লাহর কাছে সবার জন্য ক্ষমা ও সঠিক পথের দিকনির্দেশনা কামনা করেন তিনি।

 

/এসএমএস/এমএএল/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি