সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাভার প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ১২:৩৫আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১২:৩৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন, “সংসদে যদি সংস্কার বাস্তবায়ন না হয়, তা মাঠে বাস্তবায়িত হবে। রাজনৈতিকভাবে এই সিদ্ধান্ত হবে। সংস্কার এবং বিচার অপরিহার্য।”

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গতকাল শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। এখন জুলাই হত্যাকাণ্ডের বিচার হয়নি। শহীদ পরিবার ও আহতদের ন্যায় আমরা দিতে পারিনি। এমতাবস্থায় ‘জয় বাংলা’ স্লোগান সরকার তত্ত্বাবধানে উচ্চারিত হওয়া আমাদের সন্দেহ বাড়াচ্ছে যে নির্বাচন ভারতের সঙ্গে কিছু ধরনের সমঝোতার মাধ্যমে হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, এই প্রক্রিয়া থেকে সরে আসার জন্য।”

তিনি আরও বলেন, “আমরা সরকারের ফাঁদে পা দেব না। সরকার দায়িত্ব নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে যারা ‘জয় বাংলা’ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কাজ করছে, তাদের নিয়ন্ত্রণে আনবে। আওয়ামী লীগের সাথে যে সমঝোতা হয়েছে, তা দেশের স্বার্থে হোক।”

পাটওয়ারী বলেন, “সরকারকে আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগের বিচার এবং সংস্কার—এই দুটি বিষয় বাস্তবায়ন করতে হবে। যদি তা না হয়, আমাদের আবার মাঠে নামতে হবে। মানুষ এখনো প্রস্তুত। শুধু একটি সঙ্কেতের অপেক্ষা।”

তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। বিরোধী দলের সংসদে বক্তব্য রাখা সত্ত্বেও সরকারের মনোযোগ নেই। ভারতীয় চুক্তির বিষয়েও তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না। তাই আমাদের রাজপথে নামার কোনও বিকল্প নেই।”

/এম/  
সম্পর্কিত
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বশেষ খবর
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে