‘জামায়াতের দুঃখ আমির হামজা, এনসিপির দুঃখ নাসীরুদ্দীন!’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ০১:৫৩আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)  মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে বক্সিং মেশিনে আঘাত করার সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সংসদ অসুস্থ মির্জা আব্বাসের নাম উল্লেখ করে মন্তব্য করতে দেখা যায়। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

সমালোচকদের মতে, এ ধরনের আচরণ রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘনের শামিল। তারা বলছেন, রাজনীতিতে প্রতিপক্ষের প্রতি ন্যূনতম সম্মান ও সংযম বজায় রাখা উচিত।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন “প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ”।

সংগঠনটি নাসীরুদ্দীন পাটোয়ারীকে এনসিপির “দুঃখ” হিসেবেও উল্লেখ করেছে।

সোমবার (৬ এপ্রিল) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়, “নাসীরুদ্দীন পাটোয়ারীর একটা ভিডিও দৃষ্টিগোচর হয়েছে, যেখানে বক্সিং মেশিনে অসুস্থ্য মির্জা আব্বাস সাহেবের নাম বলে পাঞ্চ করে মকারি করতে দেখা গিয়েছে। এগুলা আমাদের কাছে স্পষ্টতই সীমালঙ্ঘন মনে হয়। যেমন নিয়মিত সীমালঙ্ঘন করে জামায়াত এর আমির হামজা সাহেব নারীদের নিয়ে, ভিন্ন ধর্ম নিয়ে বা ওয়াজে যা খুশি তাই বলে। রাজনীতিতে জানা উচিত কোথায় গিয়ে থামা উচিত! নাহলে কদিন বাদে মানুষ বলতে শুরু করবে- চিনের দুঃখ যেমন হোয়াংহো জামায়াতের দুঃখ যেমন আমির হামজা এনসিপির দুঃখ তেমনি নাসীরুদ্দীন!”

‘জামায়াতের দুঃখ আমির হামজা, এনসিপির দুঃখ নাসীরুদ্দীন!’
তবে, বিতর্কিত এ ঘটনার বিষয়ে নাসীরুদ্দীনের কোনও বক্তব্য এখনও জানা যায়নি। ভিডিওটি কবে, কোথায় ধারণ করা সেটিও জানা যায়নি। ভিডিওতে নাসীরুদ্দীনকে ন্যাড়া মাথায় দেখা গেছে। সম্প্রতি তিনি ওমরাহ পালনে গিয়ে মাথার চুল ফেলে দিয়েছেন। তাই নেটিজেনদের ধারণা, ভিডিওটি সাম্প্রতিক সময়ের।

 

/এম/  
সম্পর্কিত
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি