‘নির্বাচনের আগে আ. লীগ-বিএনপির অলিখিত চুক্তি হয়েছিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৬, ১৪:৫৫আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৭:০৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের ভোটের মাধ্যমেই ক্ষমতায় এসেছে বিএনপি। নির্বাচনের আগে দুই দলের অলিখিত চুক্তি ছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, এমনকি শেখ হাসিনা পর্যন্ত দেশের বাইরে বসে এখন এই কথাগুলা বলছেন। এ কারণে জুলাইযোদ্ধাদের ওপর আক্রণকারী ও শিক্ষার্থীদের হত্যায় জড়িত অনেক দাগি আসামিও এখন জামিন পেয়ে যাচ্ছে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দল আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাইদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা।

সারজিস বলেন, জুলাই হত্যা মামলার আসামিরা এখন বুক ফুলিয়ে বেড়াচ্ছে। জামিনে বেরিয়ে জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারকে হুমকি দিচ্ছে। বিএনপি যদি মনে করে, তারা বিরোধী দলের কবর খুঁড়বে আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবে, তাহলে ওই কবরে তাদের জায়গাটা হবে সবার আগে।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের শহীদের পরিবার এবং আহত যোদ্ধাদের কোনও দলের ব্যানারে দেখতে চাই না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেসব প্রতিষ্ঠান ধ্বংস করে গিয়েছিল, সেগুলোর স্বাধীনতার জন্য ২০টি অধ্যাদেশ, অন্য ১১৩টি অধ্যাদেশের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিএনপি যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে জুলুমের শিকার হয়েছিল, ক্ষমতায় আসতে না আসতে তারা সেগুলোকে আবার তাদের মতো করে চালাতে চায়। এ কারণেই তারা ভুল অধ্যাদেশ বাতিল করেছে।

শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সারজিস বলেন, দয়া করে কোনও কিছুর বিনিময়ে বিভাজিত হয়ে আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবেন না। এই আকাঙ্ক্ষা যদি ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা চাই সব শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা আকাঙ্ক্ষার পক্ষে থাকুক। যদি আমরা এর পক্ষে কথা বলি তাহলে আমাদের পক্ষে কথা বলতে পারেন। যদি আমরা বিপক্ষে কথা বলি তাহলে প্রয়োজনে আমাদের বিপক্ষে কথা বলবেন।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী