আপিলেও প্রার্থিতা ফিরে পাননি মনিরা শারমিন, বহাল জীবা আমিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ১৫:০৯আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১৯:৩৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য আপিল করেও প্রার্থিতা ফিরে পায়নি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনিরা শারমিন। তার প্রার্থিতা বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তই বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়নের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করেননি নির্বাচন কমিশন (ইসি)। ফলে তার প্রার্থিতা বহাল থাকছে।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিন শেষে এ তথ্য জানা গেছে।

সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে ইসি। এর ফলে মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলই থাকছে।

অপরদিকে, বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের মনোনয়নের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করেননি নির্বাচন কমিশন (ইসি)। ফলে জীবা আমিনের প্রার্থিতা বহাল থাকছে।

এদিকে, বিএনপি মনোনীত প্রার্থী মাধবী মার্মার মনোনয়নের বিরুদ্ধে করা আপিল আবেদন খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছে ইসি।

আপিল শুনানি শেষে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, মনিরা শারমিনের আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। তার মনোনয়ন বাতিল থাকলো।

ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মনিরা শারমিন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা হাইকোর্টে এটার জন্য রিট করবো। আমি চাই না, আইনের অস্পষ্টতার জন্য নারীদের সংসদে প্রতিনিধিত্ব এবং নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন আসলে অনিশ্চিত হয়ে পড়ে।

জীবা আমিনা খানের প্রার্থিতা প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, জীবা আমিন খানের বিরুদ্ধে করা আপিল আবেদনটি যথাযথ হয়নি। আপিলকারী প্রার্থী না হওয়ায় ওই আপিল আবেদন খারিজ করা হয়েছে। ফলে তার প্রার্থিতা বহাল থাকবে।

বিএনপি মনোনীত আরেক প্রার্থী মাধবী মার্মার মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করেছিলেন চন্দ্রা চাকমা। আজ ইসিতে এই আপিল নিয়ে শুনানি হয়। তবে আপিল আবেদন খারিজ হয় বলে জানান চন্দ্রা চাকমা। ফলে মাধবী মার্মার মনোনয়নপত্র বৈধ থাকলো।

শুনানি শেষে চন্দ্রা চাকমা সাংবাদিকদের বলেন, শুনানিতে বলা হয়েছে, আপিল আবেদনকারীকে সংক্ষুদ্ধ প্রার্থী হতে হবে, ব্যক্তি না। এটা আইনে আছে বলে আমাকে বলা হয়েছে। এটার কারণে আমার করা আপিলটি গ্রহণ হয়নি। এখন আমরা হাইকোর্টে যাবো।

/এএজে/আরকে/
সম্পর্কিত
এনআইডি সংশোধন সহজ করতে ইসির পাঁচ সদস্যের কমিটি
স্থানীয় সরকার নির্বাচনের আগে মক ভোটিং করতে চায় ইসি
প্রবাসী ভোটার নিবন্ধনে সাড়া, অনুমোদন পেয়েছেন ৪৭ হাজারের বেশি
সর্বশেষ খবর
৩৮ বছরে ১২০ কেজি ছিলাম, মেসির প্রশংসায় রোনালদো
৩৮ বছরে ১২০ কেজি ছিলাম, মেসির প্রশংসায় রোনালদো
যুব উন্নয়ন অধিদফতরে ১৪৩ পদে নিয়োগ, পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রকাশ
যুব উন্নয়ন অধিদফতরে ১৪৩ পদে নিয়োগ, পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি প্রকাশ
মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার
মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক