নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৬, ০৯:৩৯আপডেট : ২৪ জুন ২০২৬, ০৯:৩৯

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করেছে পুলিশ। শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বুধবার (২৪ জুন) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও বনানী থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহমুদুর রহমান।

পুলিশ জানায়, অভিযানের সময় সাজেদুল ইসলাম শুভ্র ভবনের ভেতরে অবস্থান করলেও বাইরে বের হননি এবং বিভিন্নভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এ সময় তার গাড়িচালক ও দেহরক্ষী দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলেও অভিযোগ করেছে পুলিশ।

তবে ওয়ারেন্ট কার্যকরে বাধা সৃষ্টির অভিযোগ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কোনও ধরনের বলপ্রয়োগ করতে হয়নি।

পুলিশ জানিয়েছে, রাতভর অবস্থান ও অভিযানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।

এর আগে, শ্রম আদালতের রায় অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

/এসএনকে/এম/
সম্পর্কিত
শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি মোশারফ’ গ্রেফতার
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
রহস্যে ঘেরা ২ হাজার বছরের পুরনো লোহাগড় দুর্গ
রহস্যে ঘেরা ২ হাজার বছরের পুরনো লোহাগড় দুর্গ
দুই ম্যাচ করে শেষে বিশ্বকাপ থেকে বাদ পড়লো যেসব দল, দ্বিতীয় রাউন্ডে যারা
দুই ম্যাচ করে শেষে বিশ্বকাপ থেকে বাদ পড়লো যেসব দল, দ্বিতীয় রাউন্ডে যারা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
ইরান যুদ্ধ নিয়ে সিনেটের পদক্ষেপে চটলেন ট্রাম্প
ইরান যুদ্ধ নিয়ে সিনেটের পদক্ষেপে চটলেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা