হামে শিশুমৃত্যু সরকারের ব্যর্থতা: নাহিদ ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৬, ২০:২২আপডেট : ১৬ মে ২০২৬, ২০:২২

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, হামে চারশ’র বেশি শিশুর মৃত্যু সরকারের ব্যর্থতার ফল। সরকার শুধু অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে নিজের দায় এড়াতে চাইছে। এই মুহূর্তে স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করা উচিত।

শনিবার (১৬ মে) রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার প্রথম থেকেই সংসদকে কার্যকর করতে ব্যর্থ হয়েছে। শুধু পিআর স্ট্র্যাটেজি দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়। জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশকে একসময় ভারতের মুখাপেক্ষী করে ফেলা হয়েছিল। এই সরকারও যদি কারও মুখাপেক্ষী হয়, তাহলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি বাংলাদেশের স্বার্থে পরিচালিত হবে—এটা তিনি বিশ্বাস করতে চান। তবে এ বিষয়ে এখনো পরিষ্কার অবস্থান দেখা যায়নি।

স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে স্বাস্থ্য খাতে বড় সংকট চলছে, কিন্তু সরকার তা কার্যকরভাবে সমাধান করতে পারছে না।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারতের পক্ষ থেকে নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশকে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত করা হচ্ছে। এ বিষয়ে নতুন চুক্তির মাধ্যমে পানির ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি সংসদে আলোচনায় না আনার বিষয়েও প্রশ্ন তোলেন।

‘মধ্যবর্তী নির্বাচন সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে’

নাহিদ ইসলাম বলেন, সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে মধ্যবর্তী নির্বাচন প্রয়োজন হবে কিনা। তিনি অভিযোগ করেন, সংস্কার কার্যক্রমের সঙ্গে জনগণের সঙ্গে বর্তমান সরকার বিশ্বাসঘাতকতা করেছে এবং গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ বাতিল করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, যুবকদের জন্য দেওয়া প্রতিশ্রুতি সরকার পূরণ করতে পারেনি। এক কোটি কর্মসংস্থান তৈরির ঘোষণার কোনো বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে না।।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং জনগণের ভোগান্তি বাড়ছে।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির সাধারণ সম্পাদক আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

/এমকে/এম/
সম্পর্কিত
দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আপিলের সুযোগ নেই: নাহিদ
গোঁয়ার্তুমি বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, না হলে সরকারের পতন ত্বরান্বিত হবে: পাটওয়ারী
স্বরাষ্ট্রমন্ত্রী নানা কাজে ব্যস্ত, তাই আইনশৃঙ্খলার উন্নতিতে তৎপরতা নেই: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
রেকর্ড বইয়ে আর্জেন্টিনা, এটি আছে আর কোন দলের?
রেকর্ড বইয়ে আর্জেন্টিনা, এটি আছে আর কোন দলের?
ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা 
ইংল্যান্ডকে বিদায় করে আবারও ফাইনালে আর্জেন্টিনা 
২-১ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
২-১ গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
প্রথমার্ধে গোল হয়নি, তবে ফাউল হয়েছে ১৯টি!
প্রথমার্ধে গোল হয়নি, তবে ফাউল হয়েছে ১৯টি!
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল