বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব গ্রহণযোগ্য নয়: গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ মে ২০২৬, ১৭:৩২আপডেট : ২২ মে ২০২৬, ১৭:৩২

বিদ্যুতের পাইকারি ও গ্রাহক পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। সংগঠনটির নেতারা মনে করেন, নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হলে মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। তাই এ ধরনের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন ফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সোনার বাংলা পাটির সভাপতি সৈয়দ হারুনুর রশীদ।

নেতারা বলেন, জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর পর আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধির উদ্যোগ জনগণের ওপর নতুন চাপ সৃষ্টি করবে। তাদের মতে, বিদ্যুতের দাম বাড়লে শিল্প, কৃষি ও উৎপাদন খাতসহ সবক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে নিত্যপণ্যের দাম আরও বেড়ে যাবে, যা মূল্যস্ফীতিতে জর্জরিত মানুষের জীবনকে আরও সংকটে ফেলবে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১৯ ও ২০ মে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গণশুনানির নামে ‘নাটক’ অনুষ্ঠানের মাধ্যমে দাম বাড়াতে চাইছে। যদিও গণশুনানিতে অংশ নেওয়া ভোক্তা প্রতিনিধিরা সবাই বিদ্যুতের দাম বৃদ্ধির বিরোধিতা করেছেন। নেতাদের দাবি, রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বন্ধ এবং সিস্টেম লসের নামে চুরি-দুর্নীতি রোধ করা গেলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না; বরং কমানো সম্ভব।

গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট নেতারা বিদ্যুতের দাম বাড়ানোর পরিবর্তে কমানোর লক্ষ্যে গণশুনানির ব্যবস্থা করতে এনার্জি রেগুলেটরি কমিশনের আইন সংশোধনের দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, কমিশনের মূল দায়িত্ব হওয়া উচিত ভোক্তার স্বার্থ রক্ষা করা, কোম্পানিগুলোর মুনাফা নিশ্চিত করা নয়। এছাড়া জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ ও ‘লুটপাট’ বন্ধেরও দাবি জানান তারা।

 

/এমকে/এমএএল/
সম্পর্কিত
মার্চেন্ট পাওয়ারের বিদ্যুতের দাম ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ
জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি কমলো কীভাবে
আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুলাইয়ে
সর্বশেষ খবর
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ