শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২১ জুলাই ২০২৬, ০২:৫৪আপডেট : ২১ জুলাই ২০২৬, ০২:৫৪

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধানমন্ত্রী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চান। তার মতে, বৈঠকের অন্যতম উদ্দেশ্য ছিল শরিকরা যেন সরকার থেকে দূরে সরে না যায়।

সোমবার (২০ জুলাই) রাতে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার উপলব্ধি হলো, এই বৈঠকের একটি দিক ছিল—প্রধানমন্ত্রী চেয়েছেন, যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো যেন দূরে চলে না যায়। যেহেতু তিনি এখন ক্ষমতায় আছেন, তাই যারা সরকারে নেই বা কিছুটা দূরে আছে, তাদের কাছেই রাখতে চেয়েছেন।’

বৈঠকের আলোচনার বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, এটি ছিল মূলত সৌজন্যধর্মী। ‘আনুষ্ঠানিকতা ভালো হয়েছে। তবে আলোচনার জন্য নির্দিষ্ট কোনো এজেন্ডা ছিল না। কেউ বক্তব্য দিয়েছেন, কেউ সরকারের অংশ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আবার কেউ বলেছেন, সরকার যেভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না এবং অংশ নেওয়ার সুযোগও পাচ্ছেন না।’

তিনি জানান, বৈঠকে গত কয়েক মাসে সরকারের বিভিন্ন কার্যক্রমের ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়েও কথা হয়েছে।

বিরোধী দলের আন্দোলন, ৩১ দফা কর্মসূচি এবং বিএনপির শরিকদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি সবার পক্ষে বলতে পারব না। নিজের অবস্থান থেকে বলছি, বিরোধী দল যে কর্মসূচি দিচ্ছে বা দেবে, তা আমরা দেখব। তাদের প্রধান অভিযোগ—বিএনপি বা সরকার সংস্কার করছে না, জুলাই সনদ বাস্তবায়ন করছে না এবং নতুন একটি পথে হাঁটছে। বিচার বিভাগের স্বাধীনতা, সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচারক নিয়োগসহ নানা বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। আমাদের যে যৌথ সংস্কার প্রস্তাব ছিল, বর্তমান কার্যক্রমের সঙ্গে তার মিল দেখি না। তবে এসব বিষয় বৈঠকে আলোচনায় আসেনি।’

তিনি বলেন, ‘আমরা আন্দোলনে আছি, কিন্তু একইসঙ্গে চাই সরকার সফল হোক। সরকার যেন নিজের যোগ্যতায় সফলতা অর্জন করে। এমন নয় যে সরকার সংকটে পড়েছে বলে আমাদের ডেকেছে, আর আমরা সহযোগিতা করতে ছুটে গেছি। এই বৈঠকের চরিত্র তেমন ছিল না।’

ভবিষ্যতে শরিকদের সঙ্গে আরও ঘন ঘন বৈঠকের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে মান্না বলেন, ‘উনি বলেছেন, দেখা যাক। যদি বৈঠক ডাকা হয়, আমরা অবশ্যই অংশ নেব। তবে ঘন ঘন বৈঠকের কথা যেন শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ না থাকে।’

/এম/
সম্পর্কিত
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল