মন্ত্রীর দুঃখ প্রকাশ দিয়ে এই কলঙ্কের দাগ মুছতে পারবেন না: সারোয়ার তুষার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ আগস্ট ২০২৬, ১৫:৩৫আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৫:৩৫

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর দুঃখ প্রকাশ দিয়ে ‘দলীয়করণ’ ও ‘দখলবাজির’ কলঙ্কের দাগ বিএনপি মুছতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

বুধবার (৫ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটা ডকুমেন্টারি দেখিয়েছে। সেখানে ৩ আগস্টে ঘোষিত জুলাইয়ের এক দফা নাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামচিহ্ন পর্যন্ত নাই।

তিনি আরও লেখেন, ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে, জুলাইয়ে কোনও গণঅভ্যুত্থান হয় নাই, বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে। ইতিহাসকে দখল করতে চাওয়ার আওয়ামী খাসলত বিএনপি ভালোই রপ্ত করেছে দেখা যাচ্ছে!

এনসিপি নেতা বলেন, এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন ডিয়ার বিএনপি? শুধু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশ দিয়ে এই দলীয়করণ ও দখলবাজির কলঙ্কের দাগ মুছতে পারবেন না আপনারা।

উল্লেখ্য, বুধবার রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রকে (ডকুমেন্টারি) কেন্দ্র করে চরম হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। প্রদর্শিত তথ্যচিত্রে অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ইতিহাস ও ঘটনাপ্রবাহের ‘অসংগতি’ দেখে ক্ষোভে ফেটে পড়েন দর্শকসারিতে থাকা ছাত্র-জনতা ও শহীদ পরিবারের সদস্যদের একাংশ।

উদ্ভূত পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান তাৎক্ষণিক বক্তব্যে দুঃখ প্রকাশ করে বলেন, আজকে আপনারা এই ডকুমেন্টারি দেখে মনে কষ্ট পেয়েছেন। এই জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থান আমাদের সবার। তথ্যচিত্রে ৩ আগস্টের বিষয়সহ যে সব অসংগতি রয়েছে, আমরা তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবো এবং দ্রুত সংশোধনের ব্যবস্থা নেবো।

/আরকে/
সম্পর্কিত
‘এখন আমার নতুন পরিচয় আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী’ 
মানবরচিত তন্ত্রমন্ত্রে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের আশা করা বোকামি: চরমোনাই পীর
পাকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত 
সর্বশেষ খবর
‘এখন আমার নতুন পরিচয় আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী’ 
‘এখন আমার নতুন পরিচয় আমি একজন দৃষ্টিপ্রতিবন্ধী’ 
মানবরচিত তন্ত্রমন্ত্রে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের আশা করা বোকামি: চরমোনাই পীর
মানবরচিত তন্ত্রমন্ত্রে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নের আশা করা বোকামি: চরমোনাই পীর
প্রকাশক পাননি, সেই বইয়ের জন্যই ‘কমিকসের অস্কার’ খ্যাত আইসনারে চার্বাক
প্রকাশক পাননি, সেই বইয়ের জন্যই ‘কমিকসের অস্কার’ খ্যাত আইসনারে চার্বাক
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
যে চাওয়া থেকে আন্দোলনে দাঁড়িয়েছি, পাওয়ার হিসাব মেলেনি: মম
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে