মেঘমল্লার বসু লাইফ সাপোর্টে

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৮

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) বিকালে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে নেওয়া হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আইসিইউর মেডিক্যাল অফিসার ডা. হাসান আল বান্না বলেন, ‘মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি।’

হাসপাতাল সূত্র জানায়, সোমবার (৮ সে‌প্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার পরিচিত লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা বিষক্রিয়ার আশঙ্কায় তার পাকস্থলী ওয়াশ করেন।

ঢা‌মেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘চিকিৎসকরা মনে করেছেন তাকে আইসিইউতে নেওয়া দরকার। মঙ্গলবার বিকাল থেকে তার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। এ কারণেই চিকিৎসকরা তাকে আইসিইউতে দিয়েছেন।’

জানা গে‌ছে, প্রথমে মেঘমল্লার বসুকে ঢা‌মেক হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়। সেখা‌ন থে‌কে আইসিউতে স্থানান্তর করা হয় তাকে।

/এআইবি/এসএন‌কে/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেকে আরও এক সাজাপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
চিনির কৌটার পিঁপড়া তাড়ানোর সহজ উপায়
চিনির কৌটার পিঁপড়া তাড়ানোর সহজ উপায়
জ্বালানি সংকট বাড়িয়ে দিয়েছে মাসের সংসার খরচ
জ্বালানি সংকট বাড়িয়ে দিয়েছে মাসের সংসার খরচ
প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনায় সংসদে উদ্বেগ
প্রধান বিচারপতির এজলাস ত্যাগের ঘটনায় সংসদে উদ্বেগ
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আইফোন নিয়ে গেলো দুর্বৃত্তরা
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আইফোন নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ