ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৩

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিন কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হলেন, হাজতি আবুল বাশার (৫৮), হাজতি আবদুল কাউয়ুম (৬২), ও কয়েদি শাহদাত হোসেন লিটন (৪৮)। রবিবার (৬ সেপ্টেম্বর) তাদের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ তিনটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাবিবুর রহমান জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী শহিদসহ কয়েকজন হাজতি আবুল বাশারকে সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক এ সময় তাকে মৃত ঘোষণা করেন। তিনি নারী ও শিশু নির্যাতন মামলায় বন্দি ছিলেন। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সেকান্দার আলীর ছেলে। 

অপরদিকে, সকাল ৯টা ৫ মিনিটে কারাবন্দি আব্দুল কাইয়ুমকে (৬২) অসুস্থ অবস্থায় কারারক্ষী হেমায়েত হোসেনসহ কয়েকজন ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের দুদু মিয়ার ছেলে।

অন্যদিকে, সাজাপ্রাপ্ত বন্দি শাহদাত হোসেন লিটন (৪৮) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৪৫ মিনিটে মারা যান। এর আগে তাকে অসুস্থ অবস্থায় গত ২৮ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে তিনি। 

/আইএ/এআইবি/আইএএম/
সম্পর্কিত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুণবে যুক্তরাষ্ট্র’
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুণবে যুক্তরাষ্ট্র’
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 
প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালয়েশিয়ার কাছে বাংলাদেশের হার
পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুসহ ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত