দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভে গণগ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ বাসদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১১ অক্টোবর ২০২৬, ২১:৪১ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ২১:৪১

ভারতের নির্বাচন কমিশনের অনিয়ম এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে গণগ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই সঙ্গে আন্দোলনের নেত্রী নেহা বোরা, ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে এবং গ্রেফতার অন্য নেতাকর্মীদের মুক্তি দাবি করেছে দলটি।

রবিবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ভারতের নির্বাচন কমিশনের অনিয়ম দূর করা এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সিজেপি, বামপন্থী দল ও ছাত্র সংগঠনগুলোর ডাকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ হয়। এতে ছাত্র-যুবক, শ্রমিক, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বজলুর রশীদ ফিরোজের অভিযোগ, আন্দোলন দমনে নরেন্দ্র মোদি সরকার প্রায় ৪০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করে। বিক্ষোভকারীদের চলাচলে বাধা দিতে ট্রেন ও ইন্টারনেট সেবা বন্ধ করার পাশাপাশি ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এসব বাধা উপেক্ষা করে যন্তর মন্তরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন বলে তিনি দাবি করেন।

বিবৃতিতে আরও বলা হয়, আন্দোলনের একপর্যায়ে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা এবং সিজেপি প্রধান অভিজিৎ দীপকেসহ বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। বিমানে থাকা অবস্থায় অভিজিৎ দীপকেকে গ্রেফতারের ঘটনাকেও নজিরবিহীন বলে উল্লেখ করেন বাসদ নেতা।

বজলুর রশীদ ফিরোজের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ১৩ কোটি ভারতীয় নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তার দাবি, এ প্রক্রিয়া নরেন্দ্র মোদি সরকারকে বিভিন্ন প্রদেশে ক্ষমতায় থাকতে সহায়তা করেছে। এ কারণে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিভিন্ন বিরোধী দল ও বামপন্থী সংগঠন আন্দোলনে নেমেছে।

বাসদ নেতা আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া এবং গ্রেফতার ব্যক্তিদের মুক্তি দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তিনি সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি, বৃন্দা কারাত, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীকে আটক করার ঘটনার নিন্দা জানান।

/এমকে/এম/
সম্পর্কিত
জাসদ কার্যালয় থেকে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি বাসদের
পাঁচ মাসে ৩ বার জ্বালানির মূল্য বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ: বাসদ
রাষ্ট্রায়ত্ত কারখানা বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ 
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
দেশের ৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স: তথ্য প্রতিমন্ত্রী
দেশের ৬৪ জেলায় নির্মাণ করা হবে তথ্য কমপ্লেক্স: তথ্য প্রতিমন্ত্রী
দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি গুদাম থেকে পাচার হলো ৫ টন চাল, ব্যবসায়ী বললেন প্রশাসনিক কর্মকর্তার কথা
সরকারি গুদাম থেকে পাচার হলো ৫ টন চাল, ব্যবসায়ী বললেন প্রশাসনিক কর্মকর্তার কথা
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী