জিএম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় বাংলাদেশ জাসদের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ অক্টোবর ২০২৬, ২০:৪৪ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ২০:৪৪

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাসদ।  

সোমবার (১২ অক্টোবর) দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া এবং সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান। 

বিবৃতিতে তারা বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য ও বিরোধের জবাব কখনও সহিংসতা, হামলা কিংবা ভাঙচুরের মাধ্যমে হতে পারে না। গণতান্ত্রিক সমাজে প্রত্যেক রাজনৈতিক দল ও ব্যক্তির নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনও রাজনৈতিক নেতা বা তার বাসভবনে এ ধরনের হামলা গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশের পরিপন্থি।’ 

নেতারা বলেন, ‘দেশে গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ় করতে হলে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সহিংসতা ও ভীতি সৃষ্টির যেকোনও অপচেষ্টা পরিহার করতে হবে।’ 

তারা অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে তারা আরও বলেন, ‘গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক সহিংসতার অবসান এবং সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’ 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
জিএম কাদেরের উত্তরার বাসায় হামলা
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা কর্মসূচি, ‘বাংলাদেশ জাসদ’ কার্যালয়ে পুলিশের অবস্থান
দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাসদ 
সর্বশেষ খবর
টিকটক-রিলস দেখা কমিয়ে সিনেমা দেখবেন যে কারণে
টিকটক-রিলস দেখা কমিয়ে সিনেমা দেখবেন যে কারণে
বিএনপিই দেশের একমাত্র জনগণের দল: ডিএনসিসি প্রশাসক
বিএনপিই দেশের একমাত্র জনগণের দল: ডিএনসিসি প্রশাসক
চুয়েটের নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
চুয়েটের নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
বিক্ষোভকারীদের খাবার-চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছে দিল্লি পুলিশ
বিক্ষোভকারীদের খাবার-চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছে দিল্লি পুলিশ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ