দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মণ্ডপে জাসদ নেতাদের শুভেচ্ছা বিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ অক্টোবর ২০২৬, ০০:৫০ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০০:৫০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজারী পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতারা। 

শনিবার (১৭ অক্টোবর) বিকালে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শনকালে পূজারী ও পূণ্যার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসদ সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান। এ সময় জাসদ নেতাদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশিষ চন্দ্র দে সাধন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দে, মহানগর সর্বজনীন পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন রায় চৌধুরী পিন্টু।

জাসদ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুব জোটের সভাপতি ও জাসদের জনসংযোগ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন,  আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. সেলিম, জাসদ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাজী ইদ্রিস বেপারী, ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক এ কে এম শাহ আলম,  জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শুভংকর দেব বাপ্পা, অ্যাডভোকেট শ্রাবণী গুহ জয়া,  টুটুল সরকার, জাতীয় যুব জোটের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বাচ্চু, পারভেজ আক্তার শিল্পী,  শারফুদ্দিন সোহেল বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, সহসম্পাদক নাঈম মল্লিক, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ছোরায়েদ হোসেন সাদি প্রমুখ।

বক্তারা বলেন, দেবী পার্বতীর বিবিধ রূপভেদের একরূপে আবির্ভূত হন যে শ্রী দুর্গা— তিনি সংকট ও দুর্গতি বিনাশের এক মহাশক্তিরূপ; তিনি দৈত্য-বিঘ্ন-রোগ-পাপ-শত্রুর বিরুদ্ধে প্রতিরোধের চিরায়ত প্রতীক ও অনুপ্রেরণা। তার আরাধনা ব্যক্তি ও সমাজে অশুভের বিরুদ্ধে জয়যাত্রার আকাঙ্খা। সকল ধরনের অন্যায়-অনাচার-অবিচারের বিরুদ্ধে সর্বজনীন শারদীয়া দুর্গা উৎসব সকলের কাছে আইনের শাসন প্রতিষ্ঠার বার্তা বহন করে। 

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও বিচার এবং সর্বত্র পূজামণ্ডপ রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
কলকাতায় পূজামণ্ডপে পদদলনে ১৭ জনের মৃত্যু: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ
সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: আইজিপি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
সর্বশেষ খবর
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
কলকাতায় পূজামণ্ডপে পদদলনে ১৭ জনের মৃত্যু: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ
কলকাতায় পূজামণ্ডপে পদদলনে ১৭ জনের মৃত্যু: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ
কক্সবাজারের ইনানীতে রিসোর্টের সংখ্যা জানে না প্রশাসন, অনুমোদন দিলো কে?
১০ পর্যটকের মৃত্যু কক্সবাজারের ইনানীতে রিসোর্টের সংখ্যা জানে না প্রশাসন, অনুমোদন দিলো কে?
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত