সিপিবি কার্যালয়ে হামলার নিন্দা ও আটক যুব ইউনিয়নের দুই নেতার মুক্তি দাবি জাসদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৩

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলার নিন্দা এবং আটক ঢাকা মহানগর যুব ইউনিয়ন সভাপতি ইরাম মোল্লা ও সাধারণ সম্পাদক সোহেল ফকিরের মুক্তির দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তিরও দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এসব দাবি তোলা হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে একদল মববাজ কর্তৃক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির কার্যালয়ে মব-হামলা এবং বেশ কয়েকজন নেতা-কর্মীকে শারীরিকভাবে আঘাত করা ও গ্রেফতার করেছে। জাসদ মনে করে মববাজী জাতীয় অভিশাপে পরিণত হয়েছে। এসব মববাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিবৃতিতে সিপিবি পার্টির কার্যালয়ে হামলার সময় পুলিশ কর্তৃক আটক ঢাকা মহানগর উত্তর যুব ইউনিয়ন সভাপতি ইরান মোল্লা ও সাধারণ সম্পাদক সোহেল ফকিরের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলা
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ বের করতে সরকার ব্যর্থ: সিপিবি
দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মণ্ডপে জাসদ নেতাদের শুভেচ্ছা বিনিময়
সর্বশেষ খবর
প্রথম দিনেই এক ঘণ্টা দেরিতে ফেনী ছাড়লো মহানগর এক্সপ্রেস
প্রথম দিনেই এক ঘণ্টা দেরিতে ফেনী ছাড়লো মহানগর এক্সপ্রেস
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮
ট্রেনেই আল্পসের পথে, আট থেকে সতেরো ঘণ্টায় ১২ স্কি রিসোর্ট
ট্রেনেই আল্পসের পথে, আট থেকে সতেরো ঘণ্টায় ১২ স্কি রিসোর্ট
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যুতেও জামিনযোগ্য ধারায় মামলা, ওসিকে আদালতে তলব
কক্সবাজারে ১০ পর্যটকের মৃত্যুতেও জামিনযোগ্য ধারায় মামলা, ওসিকে আদালতে তলব
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা