সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের ব্যর্থতার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৬, ২১:৩৩ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ২১:৩৩

সৌদি আরবে ‘অনৈতিক কাজে লিপ্ত’ হওয়ার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছে ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন-এনপিএ।  শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এনপিএ সেন্ট্রাল কাউন্সিলের মুখপাত্র ফেরদৌস আরা রুমির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন— রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন, শিক্ষক ও গবেষক মাহা মির্জা প্রমুখ।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম সমাবেশে বলেন, “প্রবাসীদের বিনা বিচারে, বিনা নোটিশে বিচারের নামে হত্যা করে তাদের লাশ যখন বাংলাদেশে পাঠানোর পরিস্থিতি হয়েছে, তখন বাংলাদেশের মানুষ এদের কাছে যে প্রশ্ন তুলছে এবং একজন মন্ত্রী যে উত্তর দিচ্ছেন— তা আগের ফ্যাসিস্ট সরকারগুলোর চেয়ে অনেক বেশি নৃশংস, অনেক বেশি জঘন্য, অনেক বেশি আক্রমণাত্মক, অনেক বেশি অপমানজনক।”

প্রবাসীদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত কাইয়ুম বলেন, ‘‘প্রবাসে যারা আছেন, যারা মামলায় ভুগছেন, যারা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন, তাদের পক্ষে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন— এটা আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশকে এবং প্রবাসীদের জানাতে হবে।’’

অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন বলেন, “সৌদি সরকার বাংলাদেশের দুজন নাগরিকের শিরশ্ছেদ করার আগে কোনো ধরনের জবাবদিহির প্রয়োজন মনে করেনি। কোনো ধরনের আইনের আওতায় আনার প্রয়োজন মনে করেনি। আমরা এর ধিক্কার জানাই।’’

মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওই দুজন জেলে থাকলেও কেন বাংলাদেশের তরফ থেকে আইনি সহায়তা পাননি, সেই প্রশ্ন তুলেছেন অল্টারনেটিভসের সংগঠক।

প্রবাসীদের সুরক্ষার বিষয়ে গবেষক মাহা মির্জা বলেন, ‘‘প্রবাসী শ্রমিকরা শুধু মেশিনের মতো, পশুর মতো টাকা বানানোর যন্ত্র নয়। তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকারের। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। আমরা জিজ্ঞেস করতে চাই, আপনাদের প্ল্যান কী? প্লিজ আমাদের জানান।’’

 

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে বিক্ষোভের ডাক এনসিপির  
বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব
সর্বশেষ খবর
ইউরোপের পোশাক বাজারে বাড়ছে চীনের দখল, বড় ধাক্কায় বাংলাদেশের রফতানি আয়
ইউরোপের পোশাক বাজারে বাড়ছে চীনের দখল, বড় ধাক্কায় বাংলাদেশের রফতানি আয়
কিশোরীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫
কিশোরীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫
শুকি ইতোফুসার গোল, পিছিয়ে পড়েও তাজিক ক্লাবকে হারালো ফর্টিস
শুকি ইতোফুসার গোল, পিছিয়ে পড়েও তাজিক ক্লাবকে হারালো ফর্টিস
জ্বালানি সংকট মোকাবিলায় সংসদের ১২ সুপারিশ, অগ্রগতি কত দূর?
জ্বালানি সংকট মোকাবিলায় সংসদের ১২ সুপারিশ, অগ্রগতি কত দূর?
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা