জামায়াতকে দমন করতে না পারলে দেশ বিপর্যয়ের মুখোমুখি হবে: নুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৬, ২২:১৯ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ২২:১৯

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি করে জামায়াত নতুন ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তাদের দমন করতে না পারলে বাংলাদেশ ভবিষ্যতে বিপর্যয়ের মুখোমুখি হবে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকালে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন। এ সময় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা স্লোগান দেন।

নুর অভিযোগ করেন জামায়াতে ইসলামী তরুণদের ওপর ভর করে বিজেপির মতো পদ্ধতিতে দেশকে উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি জামায়াতের কোল থেকে নেমে প্রগতিশীল রাজনীতি করতে এনসিপিকে পরামর্শ দেন। জুলাই-পরবর্তী সময়ে জাতীয় ঐক্য ধরে রাখতে সরকারকে আন্তরিক হতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সরকারে থাকলেও শ্রমিকদের অধিকার আদায়ে পিছপা হবেন না। তিনি আরও জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে অংশ নেবে।

এ সময় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানসহ কেন্দ্রীয় নেতারা।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
নতুন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে গণঅধিকার পরিষদ 
পোশাক শিল্পে অস্থিরতা তৈরির পেছনে ভারত জড়িত: আবু হানিফ
‘লোক দেখানো ভারত বিরোধিতার নামে ভণ্ডামি করছে জামায়াত’ 
সর্বশেষ খবর
রাজধানীতে হঠাৎ থানার সাম‌নে দুই কক‌টেল বি‌স্ফোরণ 
রাজধানীতে হঠাৎ থানার সাম‌নে দুই কক‌টেল বি‌স্ফোরণ 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী
স্বর্গের লোভ দেখিয়ে শিশুদের অনাহারে হত্যা, কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের সাজা
স্বর্গের লোভ দেখিয়ে শিশুদের অনাহারে হত্যা, কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের সাজা
মসজিদে জুমার খোতবার সময় হামলায় বিএনপি নেতা নিহত
মসজিদে জুমার খোতবার সময় হামলায় বিএনপি নেতা নিহত
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’