ভোক্তা জরিপে দেশের সেরা ব্র্যান্ড বিকাশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৩

সেরা ব্র্যান্ডের পুরস্কার গ্রহণ করেন বিকাশের সিইও কামাল কাদীর দেশের সেরা ব্র্যান্ড নির্বাচিত হলো বিকাশ। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড জিতলো প্রতিষ্ঠানটি।

২০১৯ সালের সেরা ১০০টি ব্র্যান্ডের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে বিকাশ। এছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস শাখায় সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে সেরা ব্র্যান্ডের পুরস্কার গ্রহণ করেন বিকাশের সিইও কামাল কাদীর।

ভোক্তা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যেসব ব্র্যান্ড সর্বাধিক গ্রহণযোগ্যতা অর্জন করেছে, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ১১ বছর ধরে সেগুলোকে পুরস্কার দিয়ে আসছে।

এবারও নিয়েলসন বাংলাদেশ কর্তৃক সারাদেশে পরিচালিত চার হাজার ভোক্তা জরিপের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়েছে। এতে সহায়তা করেছে নিয়েলসন সাউথ এশিয়া।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম