নারী দিবসে ইউনিভার্সেল মেডিক্যালের ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ মার্চ ২০২০, ২২:৪৯আপডেট : ০৪ মার্চ ২০২০, ২২:৪৯

নারী দিবসে ইউনিভার্সেল মেডিক্যালের ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল (আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) আয়োজন করছে ‘ফ্রি উইমেন হেলথ ডে’। আগামী ৮ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই বিশেষায়িত মেডিক্যাল ক্যাম্প।
দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পে বিভিন্ন বয়সী নারীদের বিনামূল্যে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদান করবেন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. রাবেয়া আক্তার, ডা. সানজিদা রহমান, ডা. শারমীন সালাম ও ডা. উম্মে নাজমিন ইসলাম, ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন ডা. রুখসানা পারভীন ও ডা. মিথিলা কর্মকার, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আফসানা রহমান, কার্ডিওলজিস্ট ডা. সানিয়া হক, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. ফৌজিয়া সুলতানা, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. পারভীন সুলতানা, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ফাহমিদা বেগম, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. নীলুফার রহমান, ডায়াবেটোলজিস্ট ডা. ফারহানা রহমান এবং ডেন্টাল সার্জন ডা. সোহিনী নয়না তাহের ও ডা. ফারজানা আখতার কেয়া।
ক্যাম্পে নারীদের জন্য থাকছে সব পরীক্ষায় ৩৫ শতাংশ ছাড়। পুরো মার্চ জুড়ে ম্যামোগ্রাফি ও বিএমডি’তে এই ছাড় থাকবে। এছাড়া থাকছে ২০২০ টাকায় নারীদের জন্য বিশেষ হেলথ প্যাকেজ। পাশাপাশি নিবন্ধনকৃতদের জন্য থাকছে নারীদের স্বাস্থ্য বিষয়ক বৈজ্ঞানিক কর্মশালা। নিবন্ধন করতে ডায়াল করুন: ০১৮৪১৪৮০০০০, ০৯৬০৬১১১২২২।
ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবছরের মতো এবারও ‘ফ্রি উইমেন হেলথ ডে’ আয়োজন করছেন তারা। সবশেষে ‘কনসার্ট ফর উইমেন’ শীর্ষক সংগীতানুষ্ঠানে গাইবেন তাহসান ও ‘ক্লোজআপ ওয়ান’ শিল্পী বন্দনা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম