ওয়ালটনের কারখানায় বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ মার্চ ২০২০, ২৩:৫৭আপডেট : ০৮ মার্চ ২০২০, ০০:০৩

ওয়ালটনের বেভেলিন সিরিজের নতুন মডেলের এসি উন্মোচন করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গাজীপুরের চন্দ্রায় বাংলাদেশি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটনের কারখানা পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (৭ মার্চ) একইসঙ্গে ওয়ালটনের বেভেলিন সিরিজের নতুন মডেলের ইনভার্টার এসি এবং নতুন মডেলের ৫৫ ইঞ্চি আল্ট্রা স্লিম ফোর-কে স্মার্ট টেলিভিশন উন্মোচন করেন তিনি।

এর আগে কারখানায় পৌঁছে ওয়ালটনের ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী। এরপর রেফ্রিজারেটর, কম্প্রেসর, মেটাল কাস্টিং, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোন, ল্যাপটপ, এলিভেটর, টেলিভিশন ইত্যাদির উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন। ওয়ালটনের অত্যাধুনিক কারখানায় বিশ্বমানের বিভিন্ন পণ্যের উৎপাদন দেখে মুগ্ধ হন তিনি।

ওয়ালটনের কারখানায় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কেউ না দেখলে ওয়ালটনের কর্মযজ্ঞ বিশ্বাস করতে পারবে না। এসব পণ্য আন্তর্জাতিক মানের। ওয়ালটন উদ্যেক্তাদের স্বপ্ন ও অসামান্য চেষ্টা আছে বলেই তারা সফল হচ্ছেন।’

টিপু মুনশি উল্লেখ করেন, সরকারি কেনাকাটায় ওয়ালটন তথা দেশীয় পণ্য যেন প্রাধান্য পায় সেজন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলিভেটর উৎপাদনে সরকারি নীতিতে সহায়তা বাড়ানোর আশ্বাস দেন তিনি।

ওয়ালটন কম্প্রেসর কারখানায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ওয়ালটন কারখানায় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী আইরীন মালবিকা মুনশি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন। শনিবার দুপুরে মন্ত্রী ও তার সফরসঙ্গীরা ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা।

এ সময় অন্যদের মধ্যে ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার ও আলমগীর আলম সরকার, নির্বাহী পরিচালক হুমায়ূন কবীর, উদয় হাকিম, তানভীর রহমান, ইউসুফ আলী ও লিয়াকত আলী, উপ- নির্বাহী পরিচালক ফিরোজ আলম, শাহজাদা সেলিম ও জাহিদুল ইসলাম।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম