বিকাশে যেকোনও ভিসা কার্ড থেকে টাকা আনা যাবে সরাসরি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ মার্চ ২০২০, ১৯:৫২আপডেট : ২৪ মার্চ ২০২০, ১৯:৫২

বিকাশ যেকোনও ভিসা কার্ড থেকে এখন খুব সহজেই চার্জ ছাড়াই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা যাবে। বিকাশ-এর অ্যাড মানি সেবায় দেশের যেকোনও ব্যাংকের ইস্যুকৃত ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে মুহূর্তেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন গ্রাহকরা। এ সেবায় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে কার্ড টু বিকাশ এবং ভিসা নির্বাচন করে, ভিসা কার্ডের তথ্য সংযুক্ত করে, টাকার অঙ্ক, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও বিকাশ পিন দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর তাৎক্ষণিকভাবে টাকা চলে আসবে বিকাশ অ্যাকাউন্টে। পরবর্তী সময়ে সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে ভিসা কার্ড থেকে টাকা আনার সুবিধার্থে গ্রাহক চাইলে একটি বা একাধিক ভিসা কার্ডের তথ্য সংরক্ষণ করে রাখতে পারবেন বিকাশ অ্যাপে।
সংশ্লিষ্টরা মনে করেন, ভিসা থেকে বিকাশে টাকা আনার এই পন্থা গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করবে। একইসঙ্গে বিকাশের মাধ্যমে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পেমেন্ট, ইউটিলিটি বিল প্রদান, টিকিট কেনা, বিমার কিস্তি পরিশোধ, মানি ট্রান্সফার ইত্যাদির মতো প্রয়োজনীয় সেবা হবে আরও স্বাচ্ছন্দ্যময়।
বিশেষ করে করোনাভাইরাসের কারণে চলমান পরিস্থিতিতে গ্রাহকরা এজেন্ট পয়েন্টে গিয়ে ক্যাশ-ইন না করে ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারবেন। সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, ‘ভিসার সঙ্গে আমাদের অংশীদারিত্ব ডিজিটাল ইকো-সিস্টেমকে আরও সমৃদ্ধ করবে। এর মাধ্যমে ব্যাংক, কার্ড ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসম্পর্ক দেশজুড়ে ডিজিটাল লেনদেনের সুযোগ আরও বিস্তৃত হবে। আমরা বিশ্বাস করি– ঝামেলামুক্ত, নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট সেবার জন্য আমাদের কঠোর পরিশ্রম নগদ টাকার ওপর নির্ভরশীলতা কমিয়ে ক্যাশলেস সমাজ গঠনে সহায়তা করবে।’

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অর্ন্তগত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়ালের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ। ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল আর্থিক সেবা দিয়ে আসছে এটি।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম