নগদ-এর পাশে মাশরাফি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ এপ্রিল ২০২০, ২১:৫৫আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২১:৫৫

মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’ বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। এগুলোর প্রশংসা করে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

করোনাভাইরাসের কারণে বিশ্বে নেমে এসেছে দুর্যোগ। বাংলাদেশ পার করছে কঠিন সময়। দেশের এমন সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজ্ঞাপন বাজেট কমিয়ে এনে সেই টাকা লেনদেন খরচ কমানোর কাজে ব্যবহার করছে ‘নগদ’।

পাশাপাশি ‘নগদ’-এ প্রথম একহাজার টাকা ক্যাশ আউটে চার্জ না নেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের সেটেলমেন্ট চার্জ শূন্য করার মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দেশের ৪৯২টি উপজেলায় অসহায় মানুষদের মধ্যে খাবার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে বিতরণ করছেন ডাক বিভাগ ও নগদ-এর কর্মীরা। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে, ‘মানুষ বাঁচলে, দেশ বাঁচবে।’

মাশরাফি একটি সেলফি ভিডিওর মাধ্যমে নগদ-এর এসব উদ্যোগের প্রশংসা করেন। ভিডিওতে তিনি বলেন, “দেশের এই পরিস্থিতিতে অনেক দুশ্চিন্তা কাজ করে। কিন্তু কোনও কোনও খবর মন ভালো করে দেয়। যেমন পত্রিকায় দেখলাম– ‘নগদ’ বিজ্ঞাপনের খরচ কমিয়ে সেই টাকা দেশের কল্যাণে খরচ করবে। নগদ-এর এই সিদ্ধান্তকে আমরা স্যালুট জানাই। তারা শুধু ব্যবসার দিকটা চিন্তা না করে সংকটকালে মানুষের কথা ভাবছে। ‘নগদ’ একটি সরকারি প্রতিষ্ঠান, তার অর্থ এর মালিক আমরা সবাই। তাই আসুন আমরা নগদ-এর মতো করে যে যার অবস্থান থেকে এগিয়ে আসি। নগদ-এর মতো করেই বলি, মানুষ বাঁচলে দেশ বাঁচবে।”

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়কের সেলফি ভিডিও দেখার পর তাঁর সঙ্গে যোগাযোগ করে ধন্যবাদ জানান নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক। এ সময় তাঁরা দেশের স্বল্প আয়ের জনসাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক লেনদেনকে কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আশা করা যায় আমাদের প্রিয় মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় সেবা নগদ-এর সঙ্গে থাকবেন এবং আমরা একসঙ্গে বাংলাদেশের সাধারণ জনগণের কল্যাণে আরও কিছু কার্যক্রম নিয়ে উপস্থিত হতে পারবো।’

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান