গ্রিসে রফতানি হচ্ছে ওয়ালটন টিভি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ অক্টোবর ২০২০, ০০:৪০আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ০০:৫০

গ্রিসে রফতানি হচ্ছে ওয়ালটন টিভি পশ্চিম ও মধ্য ইউরোপে রফতানি বাণিজ্য সম্প্রসারণের পর সম্প্রতি গ্রিসের মাধ্যমে দক্ষিণ ও পূর্ব ইউরোপে টিভি রফতানি শুরু করেছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এই সাফল্য ইউরোপের বাজারে বাংলাদেশি তথা ওয়ালটনের তৈরি পণ্য দ্রুত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এক বিশাল মাইলফলক বলে দাবি করছে তারা।
সম্প্রতি রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘গ্রিসে রফতানি বাজার সম্প্রসারণ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রিসে টিভি রফতানির প্রথম শিপমেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক রাইসা সিগমা হিমা, ওয়ালটনের গ্রিক ব্যবসায়িক পার্টনার জর্জিওস টিজিয়ালাস, ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, ওয়ালটন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা নাহিদ হোসেন এবং ওয়ালটনের ইউরোপিয়ান বিজনেস হেড তাওসীফ আল মাহমুদ।
ওয়ালটনের ইউরোপিয়ান বিজনেস হেড তাওসীফ আল মাহমুদ বলেন, বলকান অঞ্চলের বৃহত্তম অর্থনীতির দেশ গ্রিসে টিভি রফতানির মধ্য দিয়ে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশগুলোতে ওয়ালটনের ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হল।
তিনি জানান, নভেম্বরে ‘থ্যাংকস গিভিং ডে বা ব্ল্যাক ফ্রাইডে’ এবং ‘ক্রিসমাস সেলস’ লক্ষ্য করে গ্রিসে বাংলাদেশ থেকে বিভিন্ন মডেলের টেলিভিশন রফতানির প্রথম পর্বের শিপমেন্ট আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে।
ওয়ালটনের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম বলেন, ওয়ালটন টিভি আন্তর্জাতিক বাজারের যেকোনো দেশের স্থানীয় চাহিদা মেটাতে সক্ষম। অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে ইউরোপের খ্যাতনামা ইলেকট্রনিক্স কোম্পানি ও বিপণনকারী প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করছি। ইউরোপ অঞ্চলে ওয়ালটনের রফতানি বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে বাংলাদেশি ইলেকট্রনিক্সের নতুন নতুন রফতানি বাজার সৃষ্টির মাধ্যমে ব্যবসার পরিধিও বৃদ্ধি পাবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম