‘নগদ’ পেমেন্টে ১০ শতাংশ ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২০, ১৮:২২আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৮:২৩

নগদ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ চলতি বছরের শেষ দুই মাসকে ‘অনলাইন শপিং ফেস্টিভাল’ হিসেবে ঘোষণা করেছে। যেখানে নির্ধারিত কিছু অনলাইন শপ থেকে কেনাকাটায় ‘নগদ’-এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট করলেই ৫ থেকে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন গ্রাহক।
ঘোষিত ক্যাম্পেইনে ফেয়ার ডিস্ট্রিবিউশনের টেলিভিশন ও এসি ছাড়াও সকল হোম অ্যাপ্লায়েন্স, অ্যাকসেসরিজ এবং স্মল অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে ৫ শতাংশ ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। একই সুবিধা রয়েছে ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে যে
কোনও এয়ার টিকিট কেনার ক্ষেত্রেও। সব ক্ষেত্রেই গ্রাহকরা মার্চেন্টের নির্ধারিত অনলাইন শপে গিয়ে পণ্য বা সেবা কিনতে হবে।
‘নগদ’ ঘোষিত অনলাইন শপিং ফেস্টিভালে এ ছাড়া নির্ধারিত ১৬টি অনলাইন শপ হলো-শাদমার্ট, ঘর বাজার, ডায়বেটিস স্টোর লিমিটেড, আরএম অনলাইনবিডি, মেডিস্টোর বিডি, ফ্রাগরেন্স বিডি, ফার্নিচারবাড়ি, বহু বাংলাদেশ লিমিটেড, বিডি অনলাইনমার্ট, বাংলার গোঞ্জি, হোসেন এন্টারপ্রাইজ, লুক্সোটিক্স, লাবুফ্লুটস, ক্যাজুয়াল পোলো বিডি, মাদার কেয়ার বিডি, এবং বাজার-৭১। এসব অনলাইন শপে গ্রাহকরা ১০ তাদের কেনাকাটার ওপর ১০ শতাংশ করে ডিসকাউন্ট পাবেন।
নির্ধারিত সময়ে একটি ‘নগদ’ অ্যাকাউন্ট থেকে একজন গ্রাহক ১০ শতাংশ বা সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম