ইয়ামাহা’র সঙ্গে ৪ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদযাপন করেছে এসিআই মোটরস। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসিআই ও ইয়ামাহার সব শো-রুমে ইয়ামাহা ইউজার ও ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যদের নিয়ে কেক কেটে এ উৎসবের সূচনা করা হয়। শনিবার (১৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসিআই মোটরস।
অনুষ্ঠানে করোনা সচেতনতায় মাস্কের ব্যবহার ও করোনা প্রতিরোধে করণীয় বিষয়াবলীর ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে ইয়ামাহা ব্র্যান্ডের মাস্ক বিতরণ করা হয়।
দেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার এসিআই মোটরস। স্বনামধন্য কোম্পানি এসিআই’র একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহা’র ৭২টি থ্রিএস (সেলস, সার্ভিস ও স্পেয়ারস) ডিলার পয়েন্ট রয়েছে।
২০১৬ সালে ইয়ামাহা নতুনভাবে যাত্রা শুরু করে এসিআই মোটরসের সঙ্গে। শুরু থেকেই এসিআই মোটরস গ্রাহকদের জন্য ইয়ামাহার আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল সরবরাহের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে।








