ভার্চুয়্যাল প্লাটফর্মের মাধ্যমে সোমবার (১৫ নভেম্বর) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি-র সভাপতিত্বে সভায় অংশ নেন ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল রাজী ও মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালকরা।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে.কিউ.এম হাবিবুল্লাহ, এফসিএস সভায় অংশগ্রহণ করেন।








