সিটি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২০, ২০:০৯আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ২০:১১

সিটি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত দি সিটি ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা মঙ্গলবার (১৭ নভেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। বিশেষ এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার।

ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার স্বাগত ভাষণে বলেন, করোনাকালে প্রতিকূল পরিস্থিতিতেও আমাদের ব্যবসা থেমে থাকেনি। এ বছরের তৃতীয় প্রান্তিকে আমরা কর পরবর্তী কনসলিডেটেড মুনাফা করেছি ৩০৮ কোটি টাকা, যা গত বছরের এই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি। এমনকি যা গত পুরো বছরের কর পরবর্তী মুনাফার চেয়েও বেশি। তিনি শেয়ারে রূপান্তরযোগ্য চিরস্থায়ী (পারপেচুয়াল) বন্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেন। এছাড়া তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন মনোনীত পরিচালক হিসেবে রেবেকা ব্রসন্যানকে স্বাগত জানান।

বিশেষ সাধারণ সভায় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে সম্মানিত শেয়ারহোল্ডাররা ৪০০ কোটি টাকার শর্তসাপেক্ষে শেয়ারে রূপান্তরযোগ্য চিরস্থায়ী (পারপেচুয়াল) বন্ড অনুমোদন করেন।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালক তাবাসসুম কায়সার, হোসেন মেহমুদ, রফিকুল ইসলাম খান, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, রেবেকা ব্রসন্যান, স্বতন্ত্র পরিচালক ফারুক সোবহান, ড. সেলিম মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম