জেমিনি সী ফুডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২০, ১৮:৫৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৮:৫৩

জেমিনি সী ফুডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা জেমিনি সী ফুড লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। জেমিনি সী ফুড লিমিটেডের সেক্রেটারি এএফএম নজরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় ২০২০ অর্থবছরে (গত জুনে শেষ হয়) কোম্পানির কার্যাবলীর ওপর পরিচালকমণ্ডলীর প্রতিবেদন এবং ওই সময়ের নিরীক্ষিত হিসাব গ্রহণ, আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের বিধান অনুযায়ী পরিচালকবৃন্দের পুনর্নিয়োগ, হিসাব নিরীক্ষক ও করপোরেট গভর্নেন্স নিরীক্ষক নিয়োগ, তাদের পারিশ্রমিক নির্ধারণ সংক্রান্ত বিষয় শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।

এছাড়া সভায় সমাপ্ত বছরে কোম্পানির কার্যাবলীর ওপর পরিচালকমণ্ডলী কোম্পানির সংক্ষিপ্ত বিবরণ ও আগামী দিনের আর্থিক বিবরণ প্রতিবেদন উপস্থাপন করেন। চলতি বছর কোম্পানির মোট বিক্রয়/রফতানি হয়েছে ৩৬.২৮ কোটি টাকা। এ বছর মোট মুনাফা হয়েছে ২.৪৪ কোটি টাকা এবং কর পূর্ববর্তী লোকশান হয়েছে ৪.০৪ কোটি টাকা এবং কর পরবর্তী নিট লোকশান হয়েছে ৪.৬১ কোটি টাকা।

সভায় শেয়ারহোল্ডারবৃন্দের উপস্থিতিতে পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, কোম্পানির নিরীক্ষিত হিসাব ও অন্যান্য বিষয়াবলীর ওপর আলোচনা/পর্যালোচনার পর তা শেয়ারহোল্ডারবৃন্দের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া ২০২০-২০২১ অর্থবছরের জন্য বহির্নিরীক্ষক এবং করপোরেট গভর্নেন্স নিরীক্ষকদয়ের পুনর্নিয়োগ দেওয়া হয়।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী