ওয়ালটনের শেয়ারে ২০০ শতাংশ লভ্যাংশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২০, ২৩:১৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২৩:২১

বার্ষিক সাধারণ সভা (এজিএম) ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের সম্মতিতে কোম্পানি ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় শেয়ার হোল্ডারগণ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করে মন্তব্য করেন এবং এই ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এজিএমে সভাপতিত্ব করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান এস এম শামছুল আলম। এই সময় কোম্পানির বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরে ওয়ালটনের শেয়ারপ্রতি মুনাফা (বেসিক ইপিএস) হয়েছে ২৪ দশমিক ২১ টাকা। আর ডিলুটেড ইপিএস হয়েছে ২৪ দশমিক ১০ টাকা। এই সময়ে কোম্পানিটির পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৯ দশমিক ৯৪ টাকা। আর পুনর্মূল্যায়নসহ এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬৪ দশমিক ৪৮ টাকা।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রথম বাংলাদেশি ইলেকট্রনিক্স কোম্পানি। চলতি বছরের ২৩ সেপ্টেম্বর দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ওয়ালটনের শেয়ার লেনদেন শুরু হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম