কোভিড-১৯ মহামারি ডিজিটাল অবকাঠামোর জন্য নতুন চাহিদা সৃষ্টি করেছে

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০২

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) সাংহাই ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান কেন হু কোভিড-১৯ বৈশ্বিক মহামারি বিভিন্ন দেশ, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মানুষের ওপর যে প্রভাব ফেলেছে তা নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে বৈশ্বিক মহামারির নেতিবাচক প্রভাব মোকাবিলায় প্রযুক্তির ভূমিকার বিষয়েও আলোচনা করেন তিনি।  

হুয়াওয়ের ডেপুটি চেয়ারম্যান জানান, কোভিড-১৯ বৈশ্বিক মহামারি ডিজিটাল অবকাঠামোর জন্য অনেক নতুন চাহিদা সৃষ্টি করেছে। বিগত কয়েক বছর ধরে ১৭০টি দেশের তিনশরও বেশি নেটওয়ার্কে সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার বিষয়টি নিশ্চিত করার জন্য বিভিন্ন টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে হুয়াওয়ে। ইন্দোনেশিয়ায়, হুয়াওয়ে নতুন ডিজিটাল ডেলিভারি প্রযুক্তির মাধ্যমে ৫০ হাজার বেস স্টেশন তৈরি করেছে। অন্যদিকে, চীনের নিংজিয়ায় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য হুয়াওয়ে ইন্টিগ্রেটেড রাউটার এনাবল মাল্টি-ক্লাউড সুবিধা নিয়ে এসেছে, যা প্রতিষ্ঠানগুলোকে সাশ্রয়ী দামে ক্লাউড সেবা নিশ্চিত করবে।

হুয়াওয়ে পূর্বানুমান করছে, ২০২৫ সালের মধ্যে বড় প্রতিষ্ঠানগুলোর ৯৭ শতাংশ এআই ব্যবহার করবে। বৈশ্বিক টেলিকম প্রতিষ্ঠানের ৬০ শতাংশ আয় আসবে ক্রেতাদের কাছ থেকে।  হু বলেন, ‘এই বিষয়গুলো অর্জনের জন্য সব খাতকে তাদের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিতে হবে, ইকোসিস্টেম তৈরি করতে হবে এবং ডিজিটাল প্রযুক্তি সহযোগে ভ্যালু তৈরি করতে হবে।’

তথ্য ও যোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে সকল খাতে ডিজিটাল রূপান্তরের গতিকে ত্বরান্বিত করতে ফাইভজি উদ্ভাবনের দিকে অধিক মনোনিবেশ করছে হুয়াওয়ে। অনুষ্ঠানে হুয়াওয়ের উদ্ভাবনের তিনটি খাতের ওপর জোর দেন হু। খাত তিনটি হলো: প্রযুক্তি, পণ্য ও অ্যাপ্লিকেশন।

মহামারি মোকাবিলার ব্যাপারে হু সতর্ক করে বলেছিলেন যে, কোভিড-১৯ নিয়ন্ত্রণে আসার পর বিশ্ব কে-শেপড ইকোনোমি পুনরুদ্ধারে ঝুঁকির সম্মুখীন হবে। যারা ডিজিটাল প্রযুক্তির সুবিধা ভোগ করেন এবং যারা করেন না, এই দুই প্রকার সংস্থা ও মানুষের মাঝে ক্রমবর্ধমান বিভাজনের ব্যাপারে সাবধান করেছেন তিনি। ভারসাম্যহীন উন্নয়ন এড়াতে, ডিজিটাল বিভাজন দূর করতে এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির জন্য হু জোর দিয়ে বলেন, ‘উদ্ভাবন সামাজিক মূল্যবোধ বৃদ্ধির দিকে ধাবিত হওয়া দরকার।’ 

প্রসঙ্গত, হুয়াওয়ে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম