চ্যানেল আই অ্যাওয়ার্ড পেলো ইভ্যালি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৪

‘সেফ কিপার চ্যানেল আই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০’ পেলো দেশি ই-কমার্স ভিত্তিক অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালি। ই-কমার্স ক্যাটেগরিতে শ্রেষ্ঠ ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে এই সম্মাননা পুরস্কার পায় ইভ্যালি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) চ্যানেল আই ভবনের চেতনা চত্বরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ঘোষণা করে পুরস্কার পদক তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

এ সময় চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই অর্জনের মূল কারিগর আমাদের প্রায় এক হাজার কর্মী এবং ৪০ লক্ষাধিক গ্রাহক ও বিক্রেতারা। এমন সম্মাননা আমাদের মতো দেশীয় উদ্যোগ ও উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকলো।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম